জেলা কৃষক দল নেতা আল আমিনের নেতৃত্বে বিশাল শোডাউন: সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের মডেল করার ঘোষণা জুনায়েদ আল হাবিবের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা কৃষক দল নেতা আল আমিনের নেতৃত্বে বিশাল শোডাউন: সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের মডেল করার ঘোষণা জুনায়েদ আল হাবিবের

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে।

আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামে বিএনপি জোট মনোনীত ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী, বিশিষ্ট আলেম মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল আমিন এর নেতৃত্বে কৃষক দলের পক্ষ থেকে একটি নির্বাচনী শোডাউনও সম্পন্ন হয়।

​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “বিগত ১৫ বছর ধরে আমাদের এই অঞ্চলগুলো চরমভাবে অবহেলিত। আপনারা আমাকে নির্বাচিত করলে সরাইল ও আশুগঞ্জের প্রতিটি অবহেলিত জনপদকে আমি উন্নয়নের মডেলে রূপান্তর করব ইনশাআল্লাহ।”

তিনি আরও যোগ করেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ইনশাআল্লাহ বিএনপি বিশাল জনমত নিয়ে সরকার গঠন করবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবা করবেন।”

​জনসভায় উপস্থিত নেতাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বারবার কারানির্যাতিত নেতা, ছাত্রদলের সোনালি ফসল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল আমিন অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন,

“গত ১৭ টি বছর আমরা রাজপথে রক্ত দিয়েছি, বারবার জেলের অন্ধকার কুঠুরিতে রাত কাটিয়েছি আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই দীর্ঘ সময় সরাইল-আশুগঞ্জের মানুষ উন্নয়নের মুখ দেখেনি। ‘খেজুর গাছ’ প্রতীকে আপনাদের একটি ভোট হবে জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়।”

​সদর উপজেলার কৃষক দলের সদস্য সচিব ও রাজ পথের দীর্ঘদিনের পরিচিত মুখ মো: মামুন বলেন “রাজপথ আমরা ছাড়িনি, আর ছাড়ব না।

আমরা যে আন্দোলনের সূচনা করেছি, তার ফসল ঘরে তুলব নির্বাচনের দিন। প্রতিটি ভোটকেন্দ্র আমরা পাহারা দেব এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করব।”

নাওঘাট গ্রামের কৃতি সন্তান ও রাজপথের লড়াকু সৈনিক ও সদর উপজেলার কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ফারহান আহমেদ আবেগের সাথে বলেন, “এই মাটির সন্তান হিসেবে আমি দেখেছি কীভাবে আমাদের এলাকাকে অবহেলা করা হয়েছে। আজ মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে আপনাদের আমানত হিসেবে তুলে দিলাম। কথা দিচ্ছি, আপনাদের সম্মান আমরা বৃথা যেতে দেব না।”

​জনসভায় আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, তালশহর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামিম, বন্দর যুবদল নেতা ইকবালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা সদরের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকগন।

​বক্তারা আল আমিনের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজপথের লড়াকু সৈনিকদের প্রচেষ্টায় আগামী নির্বাচনে ‘খেজুর গাছ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত। জনসভা শেষে নাওঘাট গ্রামের প্রধান সড়কগুলোতে একটি বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণা চালানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST