নিউজ এডিটর
২৩ মার্চ ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানবাজারে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রি

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রি করছে নগরের টানবাজারে অবস্থিত গিয়াসউদ্দিন রুবেলের মালিকানাধীন সেন এন্ড কোং লি:।পারমিট ছাড়াই যারতার হাতে তুলে দিচ্ছে মদের বোতল। এমনকি যাদের দুইটার বেশি নেয়ার লাইসেন্স নেই তাদের ঘরে গিয়ে প্রশাসন পাচ্ছে শতশত বোতল।মদের সহজলভ্যতার ফলে এই নেশায় আসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ। আর বিক্রির হিসাবে কাটছাট করে রাজস্ব ফাঁকি দিচ্ছে বিরাট অংকের টাকা। এসব দেখবালের জন্য নিয়োজিত সরকারি সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নজরদারি থাকার কথা থাকলেও মাসিক উৎকোচের বিনিময়ে তারা তা নিয়ন্ত্রনের চেষ্টা না করে উল্টো অপকর্মে সহায়তা করছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মদ বিক্রয়ের সাথে জড়িত একাধিক ব্যাক্তি। সেন এন্ড কোং লি: মালিক রুবেল প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ তৈরি করে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় চোরাইপথে পাচার করে। মূলত নৌ পথে চলে এই চোরাই মদের চোরাকারবারী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—টানবাজার পুলিশ ফাঁড়ি ও সদর থানার অদূরেই প্রকাশ্যে এই ব্যবসা চললেও দীর্ঘদিন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মাসোহারা প্রদানের মাধ্যমে এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিল চক্রটি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন রুবেল শুধু একজন ব্যবসায়ী নন—তিনি একটি সংগঠিত মাদক নেটওয়ার্কের নিয়ন্ত্রক।আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তর, এমনকি প্রভাবশালী মহলকে ‘ম্যানেজ’ করে তিনি দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণেই তাকে অনেকেই ‘চোরাই মদের গডফাদার’ হিসেবে আখ্যা দেন, যার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেও ভয় পান অনেকেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, নগরীর টানবাজারে আবস্থিত রেস্টুরেন্টে আগত কাস্টমারদের কাছে মদ বিক্রির অনুমতি রয়েছে। কিন্তু পারমিট না থাকা কোন ব্যাক্তির মদ বিক্রি না করতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। যে পারমিটের বিপরীতে যে পরিমান মদ বিক্রি করবে তা ওই পারমিটে অন্তর্ভুক্ত করে রাখার বাধ্যাদকতা রয়েছে। আর এসব কাজগুলো ঠিকমতো করছে কিনা তা দেখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত কর্মকর্তাও আছে। কিন্তু তা কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এই নিয়মগুলো না মানছে মদের ক্রেতা ও ব্যবসায়ীরা, না মানছে খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসব ব্যপারে জানতে সাংবাদিকের পরিচয় গোপন করে টানবাজারের সেন এন্ড কোং লি: গিয়ে দেখা যায় অনুমতি না থাকা সত্ত্বেও মদের বোতল কিনতে আসা ব্যক্তিদের কাছে পারমিটের ব্যপারে কোন কিছু জিজ্ঞাসা না করেই ক্রেতার চাহিদা অনুযায়ী মদের বোতল তুলে দিচ্ছে নির্দ্বিধায়।আবার কিছুক্ষণ নিচে দাঁড়ালেই চোখে পড়ছে পার্সেল বিক্রির দৃশ্য। সেখানেও মানা হচ্ছেনা শর্ত যে কেউ টাকা দিলেই তাদের হাতে তুলে দিচ্ছে মদের বোতল। এতে আইনের ব্যত্যয় ঘটলেও তাদের যেন তাতে কিছই এসে যায়না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১০

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১১

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১২

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৫

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৬

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৭

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৮

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST