নিউজ এডিটর
২৭ মে ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

নিজস্ব প্রতিনিধিঃসাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত করা হয়। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৬ মে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে মোঃ আলাউদ্দিন খান আলালকে আহ্বায়ক এবং মোঃ গোলাম ফারুক মজনুকে সদস্য করা হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ গোলাম ফারুক মজনু বলেন, “জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আগামী দিনে শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব হবে। সকলের সহযোগিতা নিয়ে আমরা ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে কাজ করবো।”তিনি আরও বলেন, “নব্বই কার্যদিবসের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করবো। তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা বিকাশে জিয়া শিশু কিশোর মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”মোঃ গোলাম ফারুক মজনু এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি, এশিয়ান এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর সহ-সভাপতি, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, দৈনিক বিপ্লবী জনতা’র সম্পাদক ও প্রকাশক এবং অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী নব্বই (৯০) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট থানা কমিটি গুলো পুনর্গঠন করে ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST