নিউজ এডিটর
১ মার্চ ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

মোকছেদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পৃথক অভিযানে তিনজন ডাকাত সহ চারজনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার দুপুর ১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি শেষে নয় জন ভটভটিযোগে ফেরার পথে নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর খারী সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার উপর নয় দশ জনের একটি ডাকাত দল দুই তিনটি মাঝারি আম গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভটভটির যাত্রীদের নামিয়ে তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভটভটির যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের নিকট থেকে ৫ লক্ষ ৬৬ হাজার টাকা লুণ্ঠন করে নেয়। ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করে আদালতে সোপর্দ করা হলেও ডাকাতির পর থেকেই জেলার নিয়ামতপুর থানার পরানপুর বড়াইল গ্রামের বিদেশ পাহাড়ের ছেলে শ্রী বিকাশ পাহান ও দামপুরা রাজবংশী পাড়া গ্রামের ইন্দ্র বর্মনের ছেলে জয় কুমার পলাতক ছিল। পরবর্তীতে নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গতরাতে তাদের আটক করতে সমর্থ্য হয়। পুলিশ সুপার আরো বলেন, কুখ্যাত ডাকাত বিকাশ পাহানের বিরুদ্ধে নওগাঁ জেলার বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে। অপর ঘটনার বর্ণনায় পুলিশ সুপার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬.২০ মিনিটের দিকে আত্রাই থানাধীন দাড়িয়াগাথী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী নান্টু কুমার আত্রাই নতুন বাজারে অবস্থিত তার জুয়েলার্স থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বাড়িতে যাওয়ার পথে আহসানগঞ্জ হাটের দক্ষিণ পাশে মালাধর ব্রিজের উপর পৌছামাত্র পেছন থেকে দুটি মোটরসাইকেলে আগত পাঁচজন ডাকাত তার মাথায় আঘাত করে মোটরসাইকেল দিয়ে পথ রোধ করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশের নেতৃত্বে একটি চৌকস টিম একাধিক ডাকাতি মামলার আসামি আহসান রাজকে মান্দা থানার ফেরিঘাট থেকে গতকাল গ্রেফতার করে। অপর একটি অভিযানে জেলার ডিবি পুলিশ মান্দা থানাধীন দেলুয়াবাড়ি বাজারে যোগী মন্ডবের সামনে হতে ২০ গ্রাম হিরোইন সহ দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে মেহেদী হাসান পাইলট নামের একজনকে গ্রেফতার করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST