পদ্মায় ধরা পড়লো বিশাল এক কাতল মাছ বিক্রি হলো ৩৯ হাজার টাকা! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুন ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়লো বিশাল এক কাতল মাছ বিক্রি হলো ৩৯ হাজার টাকা!

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৩৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জেলে রবিন হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জানা গেছে, জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে।

পরে জাল তুলে দেখতে পান বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে যান। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকেন। সকালে মাছ বাজারে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি নিলামে উঠলে আমি ৩৮ হাজার ৮৮০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেয়া হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১০

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১১

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১২

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৩

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৪

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৫

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৬

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৮

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৯

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

২০

Design & Developed by BD IT HOST