admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটক কমে গেছে সিলেটের রাতারগুলে

লেখকঃএস এম ফিরোজ আহাম্মদপর্যটক হারাচ্ছে সিলেটের রাতারগুল নিচে সবুজ জল, ওপরে নীল আকাশ। স্বচ্ছ পানির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে করচসহ জালিবেত, কদম, হিজল, মূর্তাসহ বিভিন্ন প্রজাতির গাছ। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠা পানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড় চমৎকার লাগে। তবে বেশি নৌকা ভাড়া ও ওয়াচ টাওয়ারে প্রবেশ বন্ধ থাকায় দিন দিন পর্যটক হারাচ্ছে রাতারগুল। দিন দিন পর্যটক হারাচ্ছে রাতারগুল।দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। বনের ৮০ শতাংশ এলাকাই গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র-পল্লব চমৎকার দৃশ্য উপভোগ করতে পর্যটকদের উপস্থিতি দেখা যায়। প্রকৃতির অপরুপ পরিবেশে ঘুরতে আসায় আনন্দিত অনেকেই।আগত পর্যটকরা নয়ানাভিরাম দৃশ্য দেখে যেমন খুশি হোন তেমনি অনেক অব্যবস্থাপনার জন্য ক্ষোভও প্রকাশ করেন। নৌকা ভাড়া বেশি আদায়ের অভিযোগের পাশাপাশি সোয়াম্প ফরেস্টে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।নৌকার মাঝিরা বলছেন, ন্যায্য ভাড়াই নেয়া হচ্ছে। তবে প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে দিতে হয় আলাদা ফি। তাই ভাড়া একটু বেশি।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বন বিভাগের আদায় করা টাকার অঙ্ক পুন:নির্ধারণের কথা ভাবছেন তারা ও অর্থের সংস্থান পেলে পুনঃনির্মাণ হবে ওয়াচটাওয়ারটি।সারা বিশ্বের ১৮ টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল সোয়াম্প ফরেস্ট একটি এখানে দেশ ও বিদেশ থেকে অনেট পর্যটকের আগমন ঘটে। পর্যটকদের আনন্দ দিতে মাঝিরাও কন্ঠ ছেড়ে ধরেন গান।তারপরও বড়ই অদ্ভূত এই জলের রাজ্য উপভোগ করতে দিন দিন কমছে পর্যটকদের সংখ্যা। নৌকা ভাড়া কমলে এবং ওয়াচ টাওয়ারটি সংস্কার হলে বাড়বে পর্যটকের সংখ্যা। এছাড়াও সিলেট থেকে যোগাযোগ ব্যাবস্হায় আরও উন্নত করতে হবে এবং পর্যটকদের জন্য বিশ্রামাগার টয়লেটের ব্যবস্থা করতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST