নিউজ এডিটর
৪ মার্চ ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বাসসের এমডি ও প্রায় ৪০০ সাংবাদিকের নামে জাল স্বাক্ষর দেখিয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালার খাতে অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিধিবহির্ভূতভাবে ৩৯ জনকে অস্থায়ী নিয়োগ দেন। এদের অনেকেই তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে দাবি করা হয়েছে। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা আপত্তি জানালে তাদের বদলি, প্রেষণ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা, ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি—এই দুই দিনে চারটি আলাদা কর্মশালার নামে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিল দেখানো হয়। “তারুণ্যের উৎসব-২০২৫”, “জুলাই গণ অভ্যুত্থান”, “গণ আন্দোলনের দিশা ও দর্শন” এবং একটি চলচ্চিত্র-প্রদর্শনীর নামে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০০ সাংবাদিকের ভাতা ও যাতায়াত খরচের নামে জাল স্বাক্ষর, এবং কয়েকজন আলোচকের সম্মানীর নামে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ১ কোটি ১২ লাখ টাকা অন্য হিসাবে স্থানান্তর, টেন্ডার ছাড়াই ভবন সংস্কারের নামে কোটি টাকার বিল পরিশোধ এবং বিদেশ সফরের আগে অনুমোদনবিহীন চেক ইস্যুর অভিযোগও রয়েছে। অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়মের প্রমাণ হিসেবে ভুয়া বিল-ভাউচারের কপি সংযুক্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত হলে আরও বড় অঙ্কের দুর্নীতি বেরিয়ে আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মহাপরিচালক বা পিআইবি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST