নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী সাংবাদিক সুমনের মায়ের মৃত্যু, বিএমএসএস’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মাস্টারের সহধর্মিনী ও ইতালি প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মা জোসনা বেগম আজ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম,পিজি হাসপাতাল ও পপুলার হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার একমাত্র ছেলে ইতালি প্রবাসী জাকির হোসেন সুমন দীর্ঘ এক মাস মায়ের সাথেই হাসপাতালে কাটিয়েছেন । গত ২২ শে ফেব্রুয়ারি চিকিৎসকগন শেষ চিকিৎসা ও সময়সীমা বেঁধে দিয়ে হাসপাতাল থেকে রোগীকে রিলিজ দিয়ে দেন । ঐদিন সুমন ও তার নিকট আত্মীয়রা রোগীকে গ্রামের বাড়ি পশ্চিম বেজগাওয়ে নিয়ে আসেন । এদিকে যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমনের ইতালির একটি হাসপাতালে ২৭ ফেব্রুয়ারি গলায় অপারেশনের দিন তারিখ থাকার কারণে, তিনি ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন । তার যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রুগির অবস্থা আশঙ্কাজনক হলে রাতে চিকিৎসক অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন । কিন্তু সকাল আটটায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে ও অসুস্থ স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণ গ্রাহী রেখে গেছেন ।পরে আজ বিকেল সাড়ে তিনটায় এম রহমান কমপ্লেক্সের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে মাসুরগাও বেজগাওয়ের যৌথ কবরস্থানে সমাহিত করা হয়েছে। প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ ও মহাসচিব মোঃ সগীর আহামেদ গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষে, এক শোক বার্তায় বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST