নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

রংপুর প্রতিনিধিঃ প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জে এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন আয়ান ইসলাম। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়ান ইসলামের আগের নাম ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। আর নববধূ আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে আবিদার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ আগস্ট ভোরে তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকায় পৌঁছে বাসে করে রংপুরে যান। পরবর্তীতে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন তিনি। উভয় পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর তাঁদের সম্মতিতে বিয়ের প্রক্রিয়া শুরু হয়। গত ৯ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম। এর পরদিন বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, তাঁদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সুদূর চীন থেকে এক যুবক এসে পীরগঞ্জে বিয়ে করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে এক নজর দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১০

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১১

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১২

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৩

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৫

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৬

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৭

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৮

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৯

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

২০

Design & Developed by BD IT HOST