নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৪, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের দোসরদের’ উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’ রয়েছেন বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, উপদেষ্টাদের মধ্যে যাঁরা ‘সফট আওয়ামী লীগার’ বা ফ্যাসিস্ট দলের প্রতি সহানুভূতিশীল, অবিলম্বে তাঁদের সরিয়ে দিতে হবে। ছাত্র-জনতার অংশীদারত্বের বাইরে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি মেনে নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।‘ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের’ প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কাছাকাছি সময়ে প্রায় একই বিষয়ে একই জায়গায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধনের পৃথক কর্মসূচি ছিল। পরে দুটি কর্মসূচি যৌথভাবে পালন করা হয়।ঢাকার বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা যখন আওয়ামী দোসরদের তাড়াতে ব্যস্ত, ঠিক তখন খবর আসে, নতুন করে উপদেষ্টা নিয়োগ (রোববার সন্ধ্যায়) দেওয়া হচ্ছে। যাঁরা ধানমন্ডি ৩২-কে ‘কাফেলা’ মনে করেন, তাঁদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে যদি কেউ ভেবে থাকেন তাঁরা উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নেবেন, তাহলে তাঁরা ভুল ভাবছেন। কাদের ‘প্রেসক্রিপশনে’আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে,সে প্রশ্নও তোলেন তিনি।এসময় হাসনাত আবদুল্লাহ বলেন,যে শিক্ষার্থী ও শ্রমিকেরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে এই গণ–অভ্যুত্থান সফল করেছেন, তাঁদের সঙ্গে আলোচনা না করে, তাঁদের অংশীদারত্ব নিশ্চিত না করে আপনারা কাদের পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন? শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক-জনতার সঙ্গে মশকরা বন্ধ করুন। ফ্যাসিবাদের সব প্রতীক, বৃত্তি, ল্যাস্পেন্সার (সহযোগী), উত্তরসূরি—আমরা সবকিছুরই অপসারণ চাই।সরকারকে বাঁচানোর জন্য শিক্ষার্থীরা আর আসবেন না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, ‘আপনারা বিপদে পড়বেন, আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বললে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে, এটি আর বেশি দিন থাকবে না। ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের সঙ্গে যাদের দূরতম সম্পর্ক আছে, গত ১৬ বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গেয়েছে,২৪-পরবর্তী বাংলাদেশে কোনো ফরম্যাটেই আমরা তাদের পুনর্বাসন দেখতে চাই না।এসময় বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের কাউকে বিন্দুমাত্র অবহিত না করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো।…এভাবে চলতে থাকলে নতুন আরেকটি সরকার তৈরি করতে আমাদের বিন্দুমাত্র সময় লাগবে না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন যে গণ-অভ্যুত্থানে হয়, তার নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST