বগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক, ভুক্তভোগী নারীকে তালাক দিলেন স্বামী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে যুবক আটক, ভুক্তভোগী নারীকে তালাক দিলেন স্বামী

অভিযোগ বার্তা ডেস্কঃ

বগুড়ার ধুনট উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তার স্বামী।

গ্রেপ্তার বিপ্লব হোসেন বিদ্যুৎ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। এর আগে শনিবার (০২ আগস্ট) বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। তার স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ সুযোগে প্রায় ১ বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রেম প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ওই গৃহবধূর উপর ক্ষিপ্ত হন বিপ্লব।

জানা গেছে, এ অবস্থায় গত ১৮ জুন রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা বিপ্লব হোসেন তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্বামীর ফিরলে তাকে ঘটনা জানান ওই গৃহবধূ। এ সময় স্বামী উল্টো স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শনিবার বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১০

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১১

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১২

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৫

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৬

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৭

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৮

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৯

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

২০

Design & Developed by BD IT HOST