নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২

মোকছেদুল ইসলাম,স্টাফ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। জানা যায়, বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র (৪৫), পিতা- ওমিনি চন্দ্র, সাং আধাইপুর উপরপাড়া, তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর পূর্বে একই এলাকার উত্তম কুমারের সাথে দেন। রাখি তার স্বামীর বাড়িতে বসবাস করলেও তার স্বামী ঢাকায় কর্মরত। অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরাম (৭০), ভাশুর উৎপল (৪২), ননদ পুষ্পা রানী (২৫) ও মনা রানী (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ১ এপ্রিল ২০২৬ তারিখে রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এ খবর পেয়ে ২ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রাখির বাবা গৌর চন্দ্র, ছেলে পলাশসহ ৪/৫ জন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্রসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। একপর্যায়ে গৌর চন্দ্র প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের মানিকের বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৌর চন্দ্রের ছেলে পলাশও আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫)কে গ্রেফতার করে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST