বরগুনায় ঘূর্ণিঝড় "মোখা" প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বন্ধ রয়েছে লঞ্চ চলাচল - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৪ মে ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ঘূর্ণিঝড় “মোখা” প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বন্ধ রয়েছে লঞ্চ চলাচল

বরগুনা জেলা প্রতিনিধি:- মোঃ সরোয়ার

বরগুনা:- ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঝুঁকি এড়াতে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদী বন্দর (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

শনিবার (১৩ মে) বরগুনা নদীবন্দর লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আজ রোববারও (১৪ মে) লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

চিকিৎসার জন্য ঢাকাগামী যাত্রী সিরাজ উদ্দিন বলেন, লঞ্চঘাটে এসে দেখলাম লঞ্চ বন্ধ রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। নৌপথে যেতে না পারলেও গাড়িতে করে হয়ত আমাদের ঢাকা পৌঁছাতে হবে।

আরেক লঞ্চ যাত্রী খালেদা ইসলাম বলেন, আমি ঈদে আসছিলাম, কিন্তু এখন ঢাকায় ফিরতে গিয়ে দেখলাম লঞ্চ বন্ধ। আমি লঞ্চে জার্নি করতে বেশ পছন্দ করি। গাড়িতে করে আর যাওয়া হবে না। তাই হয়ত আর কিছুদিন থেকে যেতে হবে। ঘূর্ণিঝড় শেষ হলে আবার ঢাকায় ফিরব।

এমকে শিপিং কোম্পানির ম্যানেজার মো. এনায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরগুনার নদীবন্দরের কর্মকর্তার নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তী নির্দেশ পেলে ঘাট থেকে লঞ্চ ছাড়া হবে।

এ ব্যাপারে বরগুনার সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে অনুযায়ী বরগুনা থেকে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব না কাটা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১০

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১১

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১২

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৩

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৪

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৫

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৬

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৭

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৮

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৯

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

২০

Design & Developed by BD IT HOST