নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০২৪, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ ও আলু রপ্তানির বিরোধিতা করছেন। এরই প্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্বের স্লট বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছেভারতের হিলি সি আ্যন্ড এফ এজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে কিন্তু কতটুকু কী হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতোমধ্যেই ভারতের মোহিদিপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে। হিলি স্থলবন্দর দিয়েও রবিবার সকাল থেকে বন্ধ ছিল গাড়ি ছাড়ছিল না এখন আবার চালু হয়েছে। বন্দর দিয়ে যথারীতি আলু ও পেঁয়াজ রপ্তানি হচ্ছে তবে পরবর্তীতে কী হবে তখন বুঝা যাবে।এসময় হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর আমরা পায় যে ভারতের রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। পরবর্তীতে কী হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হলে। তবে আগে যেসব আলু ও পেঁয়াজের স্লট বুকিং নেওয়া ছিল শুধুমাত্র ওই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার ১০ চাকার ট্রাকে ১০ হাজার ১২ চাকার ট্রাকে ১২ হাজার ও ১৪ চাকার ট্রাকে ১৪ হাজার টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রপ্তানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু রবিবার সকাল থেকে আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে রেখেছে রাজ্য সরকার।এদিকে আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় সেটি অন্য কোনো এলাকায় যাইতে দিবে না রাজ্য সরকার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করবো না আমরা অন্য প্রদেশ থেকে আলু আমদানি করবো। পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে রাজ্য সরকার। তবে এখনো আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং আগামীতেও ঢুকবে ভয়ের কোনো কারণ নেই। আমরা নিয়মিত ভারতীয় ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখে চলছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১০

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১২

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৩

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৫

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৬

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৭

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৮

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৯

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

২০

Design & Developed by BD IT HOST