বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে শিশু কিশোরদের রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে শিশু কিশোরদের রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

“আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন”

জামালপুরে আজ এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশু ও কিশোরদের বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করা। জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা মহোদয়। তাঁরা উভয়েই বাল্যবিবাহ ও মাদক নির্মূলের প্রয়োজনীয়তা এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা জানান, “শিশুরা যেন নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।”

অনুষ্ঠানের অংশ হিসেবে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

পরে, উপজেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জনাব জিন্নাত শহীদ পিংকি, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর, জামালপুর-এর সভাপতিত্বে “রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র‍্যালি, মশক নিধন অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১০

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১১

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১২

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৩

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৪

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৫

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৬

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৭

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৮

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST