
স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেট জেলা বিএনপির প্রভাবশালী নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই অপপ্রচারের প্রতিবাদে আগামী পরশুদিন স্থানীয় পর্যায়ে এক বিশাল মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থেকে স্টেলিং তারিয়াং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁর এই জনপ্রিয়তাই একটি স্বার্থান্বেষী মহলকে শঙ্কিত করে তুলেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীদের ভাষ্য, গণতান্ত্রিক রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার জায়গা থাকলেও মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কাউকে হেয় করা রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। কোনো অভিযোগ থাকলে তা প্রাতিষ্ঠানিক ও আইনগত উপায়ে মোকাবিলা করা উচিত, গুজবের আশ্রয় নেওয়া নয়।
আসন্ন মানববন্ধন কর্মসূচি থেকে রাজনৈতিক সংস্কৃতি রক্ষা, দায়িত্বশীল আচরণ এবং যাচাইবিহীন তথ্য প্রচার বন্ধের জোরালো দাবি জানানো হবে। সাধারণ জনগণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে, যা ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST