বিদায়ী জেলা প্রশাসক কে সংবর্ধনা দিলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ী জেলা প্রশাসক কে সংবর্ধনা দিলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব 

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এবং এনডিসি শাহরিয়ার হাসান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অনুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, এ জেলায় প্রথম আসার সময় অনেকে বলেছিল- ‘ব্রাহ্মণবাড়িয়া? সামলানো কঠিন।’ কিন্তু আমি দেখেছি এখানে যারা একবার কাজ করেন, তারা আবার আসার জন্য আগ্রহী থাকেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাথে যদি কেউ ‘সম্পর্ক’ করতে না পারে, তাহলে দেশের কোথাও পারবে না- এটা আমার নিজের অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, ‘যোগদানের পর আমি কাজের অগ্রাধিকার তালিকা করি। তখন দেখি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। সড়কে দুর্ভোগ কমাতে এবং একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে কাজ করেছি।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সদস্য মন্জুরুল আলম, সাবেক সহ-সভাপতি শেখ মো. সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, সদস্য শাহাদাত হোসেন ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুসহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST