নিউজ এডিটর
৩ এপ্রিল ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মহিলা দালালের দৌরাত্ম 

মো নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ সদর হাসপাতালে দালালচক্রবিরোধী বিশেষ অভিযান – দুই নারী দালাল আটক, পুলিশি গাফিলতিতে পালিয়ে যায়। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে একটি বিশেষ অভিযানের মাধ্যমে দুইজন নারী দালালকে হাতে–নাতে আটক করা হয়। তবে হাসপাতালের পুলিশ বক্সে মহিলা পুলিশ না থাকায় আটককৃত দালালরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়, যা অভিযানে অংশ নেওয়া সামাজিক সংগঠনগুলোর সদস্যদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযানে নেতৃত্ব দেন তরী বাংলাদেশ-এর আহবায়ক শামীম আহমেদ। সঙ্গে ছিলেন একই সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূইয়া, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর আহবায়ক মোঃ সাবের হোসেন, এবং Care for Streets and Wildlife Brahmanbaria-এর কার্যকরী সদস্য তাসিন আরাফাত তন্ময়সহ আরও অনেকে। দুপুরে সরেজমিনে গিয়ে অভিযানে অংশগ্রহণকারীরা দুই নারী দালালকে রোগীদের সাথে অবৈধ লেনদেন করতে দেখে তাৎক্ষণিকভাবে ধরে ফেলেন। উপস্থিত কয়েকজন ভুক্তভোগী রোগীও তাদের বিরুদ্ধে সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেন। রোগীরা জানান, এই দালাল চক্র নাজ হসপিটালে রোগী রেফার করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয় এবং বিশেষ করে গরিব রোগীদের নিঃস্ব করে দেয়। অভিযান পরিচালনাকারীরা অভিযোগ করেন— হাসপাতাল কর্তৃপক্ষ দালালচক্র দমনে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। বরং দালালচক্র দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় রয়েছে। অন্যদিকে, পুলিশ বক্সের পুলিশ সদস্যরা দায়িত্ব এড়িয়ে বলেন, “দালাল ধরা নাকি তাদের কাজ নয়।” মহিলা পুলিশ না থাকায় দালালদের পলায়ন করা—এই ব্যর্থতার বড় উদাহরণ বলে অভিযানে থাকা সংগঠনগুলোর সদস্যরা মন্তব্য করেন। সামাজিক সংগঠনগুলোর দাবি,হাসপাতাল এলাকায় স্থায়ীভাবে মহিলা পুলিশ নিয়োগ,দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান, হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর মনিটরিং এবং সাধারণ রোগীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু সেবা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। তারা জানান, অভিযান অব্যাহত থাকবে এবং হাসপাতালকে দালালমুক্ত করতে যে কোনো পরিস্থিতিতে নাগরিক সমাজ মাঠে থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST