ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

অনেকেই জানেন না, সরকারি হাসপাতালে নিরাপদ, মানসম্মত এবং সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ তারই একটি বাস্তব উদাহরণ।

পরিসংখ্যান বলছে, গত নভেম্বর মাসে এই হাসপাতালের গাইনী বিভাগে সফলভাবে ৭৯টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চলতি ডিসেম্বর মাসে ১৪ তারিখ পর্যন্ত নরমাল ডেলিভারির সংখ্যা দাঁড়িয়েছে ৩০টি। এর মধ্যে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত হয়েছে ২টি এবং তার আগের শনিবার সম্পন্ন হয়েছে আরও ৩টি নরমাল ডেলিভারি।

গাইনী বিভাগে নরমাল ডেলিভারি সেবায় নিয়োজিত রয়েছেন দক্ষ ও প্রশিক্ষিত ১৮ জন সিনিয়র স্টাফ নার্স। তাঁরা তিনটি রোস্টারে ভাগ হয়ে দিন-রাত ২৪ ঘণ্টা ডেলিভারি সেবা নিশ্চিত করছেন। নার্সদের সহায়তায় একজন আয়া থাকেন, যিনি প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন।

নরমাল ডেলিভারি কক্ষে একসঙ্গে সর্বোচ্চ তিনজন প্রসূতির ডেলিভারি করানো যায়। কক্ষে রয়েছে তিনটি ডেলিভারি টেবিল ও একটি চেয়ার। পাশাপাশি ডেলিভারি বার্থ বল, নবজাতকের জন্য আলাদা টেবিল এবং ওজন মাপার যন্ত্রের ব্যবস্থা রয়েছে। গভীর পর্যবেক্ষণ ও দক্ষতার সঙ্গে নার্সরাই স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন করেন। কোনো জটিলতা দেখা দিলে অন-কল গাইনী চিকিৎসক দ্রুত উপস্থিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন।

নরমাল ডেলিভারির ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সামগ্রী লাগে, যেমন- Modex/Pad, Inj. Taxyle, Algin, Doratocin, Polise Catheter, Inf. H/S, IV Cannula, Microfore, Saline Set, Cytomise ২০০ মি.গ্রা. (৪টি ট্যাবলেট) এবং নবজাতকের জন্য Haxicord & Cord Clamp এসব সামগ্রী সরকারি সরবরাহে সীমাবদ্ধতা থাকায় অনেক সময় রোগীদের বাইরে থেকে কিনতে হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না। নার্সরা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করেন। অনেক ক্ষেত্রে রোগীর স্বজনরা সন্তুষ্ট হয়ে মিষ্টি বা সামান্য সম্মানী দিতে চান, যা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী।

দুঃখজনক হলেও সত্য, অসচেতনতার কারণে অনেক দরিদ্র ও স্বল্পশিক্ষিত রোগী দালালের প্ররোচনায় পড়ে প্রাইভেট হাসপাতালে চলে যান। সেখানে স্বাভাবিক নরমাল ডেলিভারিও অপ্রয়োজনে সিজারে রূপ নেয় এবং গুনতে হয় বিপুল অঙ্কের অর্থ। বিশেষ করে রাত ১২টার পর প্রসববেদনা নিয়ে আসা রোগীদের লক্ষ্য করে দালালরা ভুল তথ্য দিয়ে প্রাইভেটে নিয়ে যায়। যে ডেলিভারি সরকারি হাসপাতালেই স্বাভাবিকভাবে সম্ভব ছিল।

আসলে সমস্যার মূল কারণ সচেতনতার অভাব এবং একটি ভুল ধারণা “সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যায় না।” এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও ওষুধ সরবরাহে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। গরীব ও সাধারণ মানুষের জন্য নিরাপদ, সম্মানজনক ও বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা নিশ্চিত করতে প্রয়োজন শুধু সঠিক তথ্য ও সচেতনতা।

দালালের নয়, হাসপাতালের ওপরই আস্থা রাখুন।
সরকারি হাসপাতালে আসুন। নিরাপদ নরমাল ডেলিভারি করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST