ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পালটা ধাওয়া। একাধিক আহত ও ককটেল বিস্ফোরণ।  - দৈনিক অভিযোগ বার্তা    
দেলোয়ার হোসাইন মাহদী
১৭ জুলাই ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পালটা ধাওয়া। একাধিক আহত ও ককটেল বিস্ফোরণ। 

আজ ১৭/৭/২৪ ইং রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা।

 

সারাদেশে কোটা আন্দোলন কারীদের উপর হামলার প্রতিবাদে সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এসময় সভাস্থলে ছাত্রলীগের নেতাকর্মী অবস্থান নিয়ে আন্দোলন কারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানান।

তবে সভাস্থলের কলেজের সামনে ও কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে।

এর কিছুক্ষণ পরেই শহরের কাউতলী এলাকা থেকে আন্দোলন কারীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

মিছিলটি কাউতলী স্টেডিয়াম এলাকা দিয়ে জেলা- দায়রা জজের বাসভবনের সামনে এলে ছাত্রলীগের কর্মীরা বাধা দেওয়ায় আন্দোলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন’সহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

কলেজের সামনে সর্বপ্রথম বিক্ষোভ করা শিক্ষার্থী ফারহানা শারমিন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার টেনে নিয়ে ছিঁড়ে ফেলেছে। আমাদেরকে বিভিন্নভাবে অপমাণিত করেছে। আমরা কোটার সংস্কারের দাবিতে এসেছি। আমার ভাই ও বোনের শরীরে থেকে যে রক্ত ঝড়েছে তার প্রতিবাদ জানাতে এসেছি।

 

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের কোনো বাঁধা দেয়নি। তাদের কোনো দাবি থাকলে তা জেলা প্রশাসকের মাধ্যমে দিতে বলেছি। কিন্তু তাদের হামলায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আহত হয়েছে।

 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। ককটেল বিষ্ফোরণের ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST