ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ মার্চ ২০২৩, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা ঠাকুরগাঁওয়ের বিস্তৃর্ণ মাঠে আবাদ হচ্ছে ভুট্টা। এক সময় যেসব মাঠে গমের আবাদ হতো সেসব মাঠেই এখন আবাদ হচ্ছে ভুট্টা। স্থানীয় কৃষকদের মতে— গমের তুলনায় তিনগুণ বেশি ফলন হয় ভুট্টায়। ফলে এই অঞ্চলে গমের পরিবর্তে ভুট্টা চাষের দিকে মনযোগী হচ্ছেন কৃষকরা সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ ভরে উঠেছে সবুজে। গাছে গাছে শোভা পাচ্ছে সাদা ফুল। ভুট্টার পরিচর্যায় ব্যস্ত সময় পর করছেন কৃষকরা। স্থানীয় কয়েকজন কৃষক জানান, গমের তুলনায় ভুট্টা চাষে বেশি লাভবান হচ্ছেন তারা। ফলে দিন দিন জেলায় ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে। অনেকে আগাম ও উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকলে গত বছরের মতো দাম পেলে এবছর ভুট্টা চাষে অধিকহারে লাভবান হওয়ার আশা ও স্বপ্ন দেখছেন তারা। ঠাকুরগাঁও ‌‌বালিয়াডাঙ্গী উপজেলার তেকাচিয়া গ্রামের কৃষক শাহেদ আলী এবার ৭ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছেন। তিনি বলেন আমাদের এখানে ভুট্টার গাছগুলো যথেষ্ট ভালো হয়েছে। এছাড়া ভুট্টার মোচাও এসেছে ভালো। আল্লাহ সহায় থাকলে এবার ভুট্টাতে কৃষকরা অধিক হারে লাভবান হতে পারবো। ভুট্টা চাষি নজরুল ইসলাম বলেন, গম ও আলুতে তেমন লাভ হয় না। তাই জেলার বেশিরভাগ কৃষক ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন। এক বিঘা জমিতে এবার ভুট্টা চাষ করতে সর্বোচ্চ খরচ হয় ২০-২৫ হাজার টাকা, পরিচর্যা অনুযায়ী ফলন পাওয়া যায় কমপক্ষে ৪০থেকে৫০ মণ। এক বিঘা জমির ভুট্টা বিক্রিয় হয় কমপক্ষে ৪০থেকে৫০ হাজার টাকা। অন্যদিকে এক বিঘা জমিতে গম হয় মাত্র ১৫থেকে-২০মন তাই গমের তুলনায় ভুট্টায় বেশি লাভ পাওয়ায় এর চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। হরিপুর উপজেলার চোরভিটা গ্রামের কৃষক আজিজুল রহমান বলেন, আমি গতবার ভুট্টা চাষ করেছিলাম ৫ বিঘা জমিতে। দাম ভালো পাওয়ায় এবার চাষ করেছি ৮ বিঘাতে। গাছের চেহারা খুবই ভালো আছে আবহাওয়া ভালো থাকলে গতবারের তুলনায় এবার আরও বেশি ফলন হতে পারে। রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা এলাকার কৃষক কালাম হোসেন বলেন, কৃষকরা ব্যাপকভাবে ভুট্টার আবাদ করেছেন। গত বছর আমি ৮০ কেজি ওজনের কাচা এক বস্তা ভুট্টা বিক্রি করেছি ২ হাজার ২০০ টাকায়। এবারও যদি এমন দাম থাকে তাহলে কৃষকরা ভুট্টাতে অনেক লাভবান হবে। জেলায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯৩ হেক্টর আবাদি জমির মধ্যে চলতি মৌসুমে শুধু ভুট্টা চাষ হয়েছে প্রায় ৩৮ হাজার হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৩৩ হাজার ৬০ হেক্টর জমিতে ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৫৮১ মেট্রিক টন ভুট্টা। এক বছরের ব্যবধানে জেলায় ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে গম চাষ হয়েছে ৩৬ হাজার ৬৫৭ হেক্টও জমিতে অথচ গতবছর চাষ হয়েছিল প্রায় ৪৫ হাজার হেক্টর। এক বছরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে গমে আবাদ কমেছে। এছাড়াও গত মৌসুমে জেলায় আলু চাষ হয়েছিল ২৭ হাজার ৬৭৭ হেক্টর কিন্তু এবার তা কমে হয়েছে ২৬ হাজার ১৬৭ হেক্টর আবাদ হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, গম ও আলুর চেয়ে ভুট্টার আবাদ বৃদ্ধি পাওয়ার কারণ ভুট্টার চাহিদা, বাজার মূল্য ভালো থাকায় এবং একই পরিমাণ জমিতে গমের তুলনায় ভুট্টার ফলন প্রায় তিন গুণ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আশা করছি চলতি মৌসুমে ১ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১১ টন করে জেলায় মোট ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদ হবে। আমরা জেলা কৃষি বিভাগ কৃষকদের ভুট্টা চাষে সেচ, রাসায়নিক প্রয়োগসহ পোকা রোধের বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST