নিউজ এডিটর
৪ মার্চ ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুমি প্রতিমন্ত্রী অফিস পরিদর্শনে এসে দেখতে পান অফিস তালাবদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নির্ধারিত সময়েও তালাবদ্ধ ভূমি অফিস, দেখলেন প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খোলেনি প্রধান ফটক, মেলেনি কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখাও। ঠিক এমন এক বিব্রতকর ও বিশৃঙ্খল পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে হানা দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকালে কাউকে কিছু না জানিয়ে আকস্মিকভাবে এই পরিদর্শনে গিয়ে তিনি দেখেন পুরো অফিস তখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন সকাল ৯টা বেজে ৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই ভূমি কার্যালয়ে সশরীরে উপস্থিত হন প্রতিমন্ত্রী। অথচ সরকারি নিয়ম অনুযায়ী অফিস চালু হয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে কোনো পিয়ন বা ক্লার্কের পর্যন্ত দেখা পাওয়া যায়নি। জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন দায়িত্বজ্ঞানহীন দশা দেখে সেখানে উপস্থিত প্রতিমন্ত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। প্রতিমন্ত্রী আসার পরও প্রায় ৩০ মিনিট কেটে যায় কেবল অফিসের তালা খুলতে। দীর্ঘ প্রতীক্ষার পর একজন এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে বিস্ময়কর বিষয় হলো, ভেতরে প্রবেশের পরও দেখা যায় কোনো উচ্চপদস্থ কর্মকর্তাই তখনও পর্যন্ত কর্মস্থলে পৌঁছাননি। প্রতিমন্ত্রী নিজেই সেখানে বসে অনুপস্থিত কর্মকর্তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় ভূমি সেবা গ্রহীতাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ওই কার্যালয়েই অবস্থান করছেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতির এমন উদাসীনতা খোদ সরকার প্রধানের প্রতিনিধি হাতেনাতে ধরায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১১

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১২

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৩

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৪

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৫

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৬

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৭

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৮

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

২০

Design & Developed by BD IT HOST