নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

জামাল খান,ভোলা প্রতিনিধিঃভোলার শিবপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জিওব্যাগ ধসে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আমজাদ হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলা সদর সংলগ্ন দৌলতখান উপজেলার সরকারি দীঘি এলাকা থেকে স্থানীয় ও উদ্ধারকারী দল তার ভাসমান লাশ উদ্ধার করে।​এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ হিসেবে পরিচিত মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে অবস্থানকালে হঠাৎ জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে যান বিজিবি সদস্য আমজাদ ও তার বন্ধু রাকিব। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল।​ঘটনার দু’দিন পর গতকাল শুক্রবার পার্শ্ববর্তী রামগতির একটি ডুবোচর থেকে বন্ধু রাকিবের নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। আজ শনিবার আমজাদের মরদেহ উদ্ধারের মাধ্যমে নদী ভাঙনের কবলে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুরই করুণ পরিণতির খবর নিশ্চিত হলো।​স্থানীয়দের মতে, নদী তীর রক্ষা বাঁধের বেশ কিছু পয়েন্টে সিসি ব্লক ও জিওব্যাগ স্থাপন করা হলেও সাম্প্রতিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে কিছু কিছু জায়গায় তলদেশের মাটি সরে যাচ্ছে। ফলে আকস্মিক ধসের এই দুর্ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে বা অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের নিরাপদে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।​নিখোঁজ দুই তরুণের লাশ একের পর এক উদ্ধারের ঘটনায় পুরো এলাকা ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার হওয়া বিজিবি সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST