নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

জামাল খান, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোসাঃ মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ী সংলগ্ন পাকা রাস্তার ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মোঃ জাহাঙ্গীরের স্ত্রী। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার রাতে আসামিরা মমতাজ বেগমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে নিহত মমতাজ বেগমের মেয়ে বাদী হয়ে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দৌলতখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ ও ২ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ কাশেম (৫৫), পিতা— মৃত কয়ছর মাতাব্বর (১ নম্বর আসামি)।মোসাঃ রাজিয়া বেগম (৫০), পিতা— মোঃ আলী আহাম্মেদ (২ নম্বর আসামি) গ্রেপ্তারকৃত আসামিরা উভয়েই দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর বাসিন্দা। দৌলতখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১০

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১১

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১২

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

১৩

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১৪

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

১৫

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

১৬

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

১৭

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১৯

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

২০

Design & Developed by BD IT HOST