শাহআলম মাদারগঞ্জ থেকেঃ
জামালপুরের মাদারগঞ্জে ১ নং চর পাকের দহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চর পাকের দহ এলাকার একটি পানির সেচের মেশিন ঘরে, রূপসী(১৫) পিতা, সাইরুদ্দি গ্রাম চর পাকের দহ ঘোনাপাড়া, মুখের কিছু অংশে রক্তাক্ত অবস্থায় মেশিন ঘরের চৌকির উপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আজ সকাল ৯ টা সময় একজন শ্রমিক কাজ করতে এসে প্রথমেই দেখতে পান এই রূপসী মেয়েটার মরে দেহ, এরপর তিনি স্থানীয়দের ডাকেন এবং ওই মেশিন ঘরের ও জমির মালিক, শাকিল (২২)পিতা :আব্দুল হান্নান (৫৫)ঘটনাটি জানান, এরপর ঘটনাটি মাদারগঞ্জ মডেল থানায় জানালে, মাদারগঞ্জের সার্কেলে এএসপি ও অফিসার্স ইনচার্জ স্নেহাশীষ রায়, মরো দেহটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য জামালপুর মর্গে পাঠান। ঘটনার সূত্র জানতে রূপসীর বাবার কাছে প্রশ্ন করলে তিনি জানান, আমার মেয়ে রূপসী গত রাত থেকে নিখোঁজ, গত ২৭/০৮/২৬ রাত 9 টার পরে আমরা অবগত হই রূপসী ঘরে নেই। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করি আমার মেয়েকে খুঁজে পাওয়া যায় না, এই ঘটনায় লজ্জার খাতিরে মিসিং ডাইরি করিনি, তারপরও আগামীকাল সকাল হোক খুঁজে না পাওয়া গেলে থানায় গিয়ে মিসিং ডায়েরি করব, তার আগেই আজ ২৮/০৮/২৬ইং তারিখে সকাল ১০ সময় আমার মেয়ের লাশের খবর পাই, আমি সংশ্লিষ্ট আইনের কাছে ও সরকারের কাছে আমার মেয়ের সুষ্ঠু তদন্ত করে আমি সুবিচার আশা করছি, এই ঘটনায় এলাকায় চলছে সুকের মাতান।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST