মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে একযুগ পর ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে একযুগ পর ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

এক যুগ পর মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা প্রতিযোগিতায় অর্ধশতাধিক বাইচের নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় মাঝিরা প্রাণপণ গলায় স্লোগান- ‘হই-হই হইয়া’ ঢোল তবলা আর বাঁশীর আওয়াজে ‘ সব মিলিয়ে কালীগঙ্গা নদীর বুক যেন কেঁপে ওঠে বৈঠার আঘাতে।

নৌকার প্রতিযোগিতার সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসও সমান তালে এগিয়েছে। নদীর দুই তীর ঘেঁষে দাঁড়িয়ে ছিল হাজারো মানুষ। কেউ চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, কেউবা হাততালি দিয়ে মাঝিদের মনোবল বাড়াচ্ছিল। অনেকে আবার নৌকা ভাড়া করে মাঝনদী থেকে প্রতিযোগিতা উপভোগ করেছেন।

দুপুর ১ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব‌।

বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নদীমাতৃক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চাই, এ ধরনের উৎসব মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিক।

স্থানীয় প্রবীণরা জানান, একসময় বর্ষাকালে নিয়মিত নৌকা বাইচ হতো। আজকের আয়োজন তাদের পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছে। কালীগঙ্গার বুকে আজকের বৈঠার ছন্দ যেন প্রমাণ করল গ্রামীণ ঐতিহ্য এখনও বেঁচে আছে, শুধু তাকে নিয়মিতভাবে তুলে ধরার প্রয়োজন।

অংশগ্রহণকারী মাঝিদের চোখে তখনও ঘাম। তিনি বলেন, এই নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা না, আমাদের আবেগ। বৈঠা চালানোর সময় মনে হয় নদী আমাদের সাথে কথা বলছে।

প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী কাজল মাস্টার বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে নৌকা বাইচ দেখতে আসতাম। আজ আমার সন্তানদের নিয়ে এসেছি। এ আয়োজন আমাদের গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার মনে করিয়ে দিচ্ছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে নদীর তীরে বসে ছোটখাটো মেলা, যেখানে খেলনা, খাবার আর গ্রামীণ দ্রব্য বিক্রি হচ্ছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ- সবাই সেই মেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১০

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১১

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১২

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৩

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৪

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৫

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৬

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৭

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৮

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৯

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

২০

Design & Developed by BD IT HOST