নিউজ এডিটর
২৫ জুলাই ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ কোর্ট চত্বর ঘিরে ময়লার দুঃসহ দুর্গন্ধ, জনদুর্ভোগে আইনজীবী ও জনগণ

জেলাপ্রতিনিধি,মানিকগঞ্জঃমানিকগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত কোর্ট চত্বর আজ যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সরকারি রেকর্ড রুম ও আইনজীবী ভবনের মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে বিশাল আবর্জনার স্তূপ, যার তীব্র দুর্গন্ধে প্রতিদিনই নাকাল হচ্ছেন শত শত মানুষ—আইনজীবী, কর্মকর্তাসহ আদালতগামী সাধারণ জনগণ।সরেজমিনে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দেখা যায়, আইনজীবী ভবন-২ এর দক্ষিণ প্রাচীর ও রেকর্ড রুমের পেছনের খালি জায়গা সম্পূর্ণভাবে ময়লায় ঢেকে গেছে। স্থানীয় দোকান ও অফিসগুলো থেকে প্রতিনিয়ত ফেলা হচ্ছে উচ্ছিষ্ট, পলিথিন, কাগজ ও প্লাস্টিকজাত বর্জ্য, যা জমে জমে গড়ে তুলেছে এক ভয়ংকর পরিবেশ দূষণের চিত্র।সিনিয়র আইনজীবী ও পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, “ডিসি অফিস, আদালত ও রেকর্ড রুম—সবই জনগুরুত্বপূর্ণ স্থান। অথচ এই জায়গাগুলোর মাঝখানে এত বড় ময়লার স্তূপ পড়ে থাকাটা লজ্জাজনক। এখন ময়লার পরিমাণ এত বেড়ে গেছে যে হাঁটতেই কষ্ট হয়।পৌরসভার টিএলসিসি সদস্য অ্যাডভোকেট সালাহ উদ্দিন বলেন, প্রতিদিন পৌরসভার ট্রাক এলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। এই এলাকায় বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত এবং তা বাস্তবায়নে কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।”স্থানীয়রা অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষকে বহুবার অবগত করা হলেও মিলছে না কার্যকর কোনো ব্যবস্থা। শুধু দৈনিক ময়লা সরিয়ে নিলেই হবে না, বর্জ্য ফেলার উৎস বন্ধ করতে হবে এবং স্থায়ী ময়লা নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST