News Editor
৩ এপ্রিল ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি(৩-৪-২০২৩) কালো আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব। সোমবার (৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরি সামনে আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সারাদেশে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব। এসময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান বলেন,ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে । এই কালো আইনে বারবার সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক শামসসহ সারাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই। মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বা গ্রেপ্তার নতুন কিছু নয়। গত চার বছরে প্রায় ১১০০ মামলা হয়েছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে। গত এক মাসের সাত জন সাংবাদিককে আটক করা হয়েছে। তিনি বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম কিন্তু সেই গণমাধ্যম আজও স্বাধীন নয়। দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার যে কালো আইন করেছে তার মাধ্যমে বারবার সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। এই কাল আইন থেকে কেউই রেহায় পাচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিকদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু প্রথম আলো নয়, গত দুই দিন আগে চট্টগ্রামের এক যুবলীগ নেতা দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবুল আলম লাভলু ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এই কালো আইনে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি চাই। এসময় মানববন্ধনে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.বি.খান বাবু, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার চৌধুরী, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ মো.নজরুল ইসলামসহ সম্পাদক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST