নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বিরাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – চর বিরাটি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাফর ইকবাল (৩১) ও মো. রুবেল রানা (৪১), আটিগ্রাম হাইস্কুলের পেছনের এলাকার বাবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩২), আটিগ্রাম কুঠি এলাকার আবু সাঈদ খানের ছেলে মো. আরাফ ফাইয়াজ (২১) এবং একই এলাকার শামছুল হকের ছেলে মো. ফাহিম আহমেদ রনি (১৯)। ডিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চর বিরাটি এলাকায় সাখাওয়াত হোসেনের বসতবাড়ির পাশের পুকুরের দক্ষিণ পাড়ে একটি দোচালা টং ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় জাফর ইকবালের কাছ থেকে ২৫ পিস, রুবেল রানার কাছ থেকে ১০ পিস, রাজন মিয়ার কাছ থেকে ১২ পিস, আরাফ ফাইয়াজের কাছ থেকে ১০ পিস এবং ফাহিম আহমেদ রনির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা। ডিবি পুলিশ জানায়, জাফর ইকবালের বিরুদ্ধে মাদক আইনে আটটি এবং রুবেল রানার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এছাড়া রাজন মিয়ার বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি এবং আরাফ ফাইয়াজের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১০

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১১

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১২

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৩

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৫

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৬

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৭

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৮

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৯

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

২০

Design & Developed by BD IT HOST