নিউজ এডিটর
২৯ এপ্রিল ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।মঙ্গলবার (২৮ এপ্রিল) পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৭-৮টি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইশা মালিহা। এ সময় জেলা ঔষধ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন কর্মকর্তা মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী। অভিযানের মূল লক্ষ্য ছিল ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বিক্রয় বন্ধ করা। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল বাজারজাতকরণের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।ড্রাগ অ্যাক্ট লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট প্রায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার প্রধান কারণ ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের মতো অনিয়ম।এছাড়া ৫-৬ প্রকারের অনিবন্ধিত ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়, যার মধ্যে কিছু জীবনরক্ষাকারী ওষুধও ছিল।উল্লেখ্য, গত ৩ এপ্রিল ‘জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’-এ “মানিকগঞ্জে ভেজাল ঔষধের দৌরাত্ম্য: প্রতারণার ফাঁদে রোগীরা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করে এ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী বলেন, “ভেজাল ও নিম্নমানের ঔষধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ফার্মেসি মালিকদের সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।”নিয়মিত তদারকি, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভেজাল ওষুধের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যসচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST