
রমজান আলী জামালপুর থেকেঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করিরতার মাহমুদ পুরে গম চাষীদের অংশগ্রহণে এসিআই সীড কোম্পানির আয়োজনে এসিআই গম- ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করিরতার এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির জোনাল সেলস ম্যানেজার জনাব অলোক চন্দ্র শীল। অত্র এলাকার আদর্শ কৃষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিআই সীড কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার হামিদুর রহমান এবং মাহমুদপুর বাজারের এসিআই সীড ডিলার শফিকুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মো: মামুনুর রশিদ। কৃষকের বক্তব্য রাখেন কৃষক মোহাম্মদ সানোয়ার হোসেন। এসময় এসিআই সীড এর মার্কেটিং অফিসার মফিজুল ইসলাম ও কৃষকরা উপস্থিত ছিলেন। রাস্ট প্রতিরোধী এবং ব্লাস্ট সহনশীল এই উচ্চ ফলনশীল গমের জাতটি অধিক প্রোটিন সমৃদ্ধ (১৩.০২%) এবং গ্লুটিন সমৃদ্ধ (৩২.০২%)। তাই এই গম আবাদে দেশের বেকারি শিল্পে গমের চাহিদা পূরন করবে তেমনি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরন করবে। স্থান ভেদে এই জাতটি বিঘায়(৩৩ শতক) ২০ মনের অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয়েছে।
স্থানীয় ডিলার ও কৃষকেরা আশা করছে এসিআই সীডের এই উদ্ভাবিত জাত এসিআই গম-১ অত্র অঞ্চল সহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST