নিউজ এডিটর
১২ অগাস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

মেলান্দহ প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং বর্তমান মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার কে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং ইউনিয়নের অনেক সাধারণ ভোটার তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে রুনু তালুকদার ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি তৃনমুল থেকে রাজনীতি করে আসছেন তারই ধারাবাহিকতায় মেলান্দহ সরকারি কলেজ ছাএ সংসদের জিএস ছিলেন , মেলান্দহ উপজেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন,তিনি সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত জিএস ছিলেন পরবর্তীতে জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানি, হামলা ও মামলার শিকার হয়েছেন। বেগম জিয়াকে যে দিন মঈনুল রোডের বাড়ী থেকে বের করে দেওয়া হয় সেদিন প্রতিবাদ করতে গিয়ে জামালপুরের রাজ পথ থেকে গ্রেফতার হোন,এ সব প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় কর্মসূচিতে অবিচল থেকে নেতাকর্মীদের পাশে থাকায় অনেকেই তাকে দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে মূল্যায়ন করেন। এলাকার সাধারণ ভোটারদের অনেকেই মনে করেন, রুনু তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শিক্ষা, যোগাযোগ, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করবেন বলেও স্থানীয়দের প্রত্যাশা। এ বিষয়ে রুনু তালুকদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে ৩ নং মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST