মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

​মো: আতাউর রহমান মেলান্দহ:

জামালপুরের মেলান্দহ উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দ আর নেই। আজ শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) জুমার নামাজের পর দুপুর ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভাইদের মধ্যে সবার বড় ছিলেন।

​জানাজা শুরুর আগে মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মেলান্দহ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে মরহুমকে রাষ্ট্রীয় সালাম জানায়।
​জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, অ্যাডভোকেট ইসমত পাশা, মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ হায়দার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের জনগণ।

​বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের মৃত্যুতে মেলান্দহে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST