admin
৮ নভেম্বর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার  মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় চলতি (২০২৩-২০২৪ অর্থ বছরের) আনুষ্ঠানিকভাবে এ প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।   অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা চলতি অর্থ বছরের মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।   প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জরিপ কার্যক্রমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম ফেরদৌস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বাগেরহাট  জাদুঘরের কাস্টোডিয়ান মো: জায়েদ, রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান মো: আল আমিন, ফিল্ড অফিসার মোসা: আইরিন পারভীন, সহকারী কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান মো: দবীর হোসেন, সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তর খুলনার ফটোগ্রাফার মো: মোজাহার হোসেন, জাহান্দার আলী,  মার্কসম্যান এনামুল হোসেন প্রমুখ।   অনুষ্ঠানের সভাপতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রত্নতাত্ত্বিক জরিপ ও  অনুসন্ধানকারী দলটি  মাঠগবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কৃত প্রাচীন স্থাপনা অনুসন্ধান, নথিভুক্তিকরণ, সংরক্ষণ যোগ্যতা যাচাই, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক গুরুত্ব নিরূপণ করবে। মাঠ জরিপ ও অনুসন্ধান  কার্যক্রম শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় সংরক্ষণ যোগ্য স্থাবর ও অস্থাবর  পুরাকীর্তির তালিকা প্রকাশসহ জরিপ প্রতিবেদন প্রকাশ করবে।   উল্লেখ্য,  ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের  বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায়  স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠগবেষণা কর্মের অংশ হিসেবে ২০১৪ সাল থেকেই  যথারীতি   জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের মধ্যে নড়াইল,মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা,  চুয়াডাঙ্গা,  বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়। ২০২০-২১ অর্থবছর থেকে বাগেরহাট জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।ইতিমধ্যে জরিপ কার্যক্রমের আওতায় এ জেলার বাগেরহাট সদর,রামপাল, মোরেলগঞ্জ  উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই শতাধিক প্রাচীন স্থাপত্য কাঠামো,প্রত্নস্থল ও ঢিবি  চিহ্নিত ও নথিভুক্ত করেছে। ১১ টি ক্যাটাগরিতে দুই শতাধিক চিহ্নিত স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মঠ ও সমাধি, আবাসিক স্থাপনা, প্রাচীন সেতু,নীলকুঠি, জমিদারবাড়ি ও  প্রত্নতাত্ত্বিক ঢিবি। ####### মোল্লাহাট প্রতিনিধি তাং -০৭/১১/২০২৩ ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST