ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুন ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারলে দেশও উন্নতির পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছে। উদাহরণ হিসেবে চীনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যাপক বিস্তারের কারণেই দেশটি দ্রুত উন্নয়ন করেছে। বাংলাদেশকেও এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান মেলার জন্য শুধু প্রকল্প তৈরি করলেই হবে না, অবসর সময়েও নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করতে হবে। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশ করতে হবে। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম যেন শুধু মেলার সময় সীমাবদ্ধ না থাকে। সারা বছর নিয়মিত বিজ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে, তত বেশি নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।

কমিশনার আরও বলেন, বিজ্ঞান শিক্ষায় নানা ধরনের সীমাবদ্ধতা ও সমস্যা থাকলেও কোনো সমস্যাই স্থায়ী নয়। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করলে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১০

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১১

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১২

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৪

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৫

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৭

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

১৮

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

১৯

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST