নিউজ এডিটর
১৮ মে ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একাধিক মিথ্যা মামলায় ব্যবসায়ী নাসির দিশেহারা

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ী সদর উপজেলা বাণীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত শহীদুল্লাহ মিয়ার ছেলে ব্যবসাহী মোঃ নাসির মিয়া দীর্ঘদিন যাবত সুনাম এর সঙ্গে ব্যবসা করে আসছে, বাণীবহ বাজারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তার এর প্রভাব বিস্তার করে তার ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নিতে পাঁয়তারা করে আসছিল চেয়ারম্যানের ভাতিজা সুলতান মিয়ার ছেলে মোঃ আরিফুল ইসলাম দোকান দখলে নিতে ব্যর্থ হয়ে , ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে দেয়া হয় মিথ্যা বানোয়াট হয়রানি মূলক একাধিক মামলা , ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ইং রাজবাড়ী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে ৩৪১ /৩২৩ /৩৮৫ /৩৮৬ /৫০৬ ধারায় একটি মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা দায়ের করে মোঃ আরিফুল ইসলাম, অভিযোগ ভুক্তভোগী নাসির মিয়া সহ সাক্ষী গণের। এ বিষয়ে মামলায় উল্লেখিত ঘটনা স্থলের চা বিক্রেতা দোকান মালিক মান্নান মিয়া বলেন হামলা ও মারামারি এবং চাঁদাবাজির বিষয়ের মত কোন ঘটনা আমার দোকানের সামনে ঘটে নাই বলে জানান চা বিক্রেতা মান্নান, এরকম কোন ঘটনার বিষয়ে কিছুই জানেন না তিনি ।মামলায় উল্লিখিত সাক্ষী আক্তারুজ্জামান মিয়া জানান হামলা ও চাঁদা চাওয়ার বিষয়ে কিছুই জানা নাই আমার , এরকম কোন ঘটনা বাণীবহ বাজারে ঘটেছে বলে কারো নিকট হতে শুনতেও পারেন নাই বলে মন্তব্য করেন আক্তারুজ্জামান মিয়া ।মামলার অপর সাক্ষী ইকবাল ভূঁইয়া বলেন এই মামলায় আমাকে সাক্ষী করা হয়েছে এই বিষয়ে আমি কিছুই জানি না এবং দীর্ঘদিন যাবত এরকম কোন ঘটনা বাজারে কখনো শুনতে পাই নাই, আমাকে, কে, বা,কার এই মামলায় সাক্ষী করেছে আমি নিজেও জানিনা।বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন আরিফুল ইসলাম বাজার ব্যবসায়ী দাবি করলেও তার কথাটি ভিত্তিহীন,আরিফুল ইসলাম কখনো বাণীবহ বাজার ব্যবসায়ী ছিলেন না , আরিফুল ইসলাম এর কাকী আওয়ামী লীগ সমর্থিত বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন দলীয় পুভাব বিস্তার করে আরিফুল ইসলাম বাজার পরিষদের ভৌটার হয়েছিলেন একবার, অতীতে কখনো সে এই বাজারের ব্যবসায়ী ছিলেন না, বর্তমানেও তিনি ব্যবসা করেন না , তাদের পারিবারিক ওয়ারিশ সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব রয়েছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা ।বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক বলেন এই বাজারে কোন রকম চাঁদাবাজি হওয়ার সুযোগ নেই , কখনো যদি চাঁদাবাজি হতো ব্যবসাহী পরিষদের নজরে অবশ্যই আসতো,এরকম কোন ঘটনা এই বাজারে ঘটে নাই ।বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি এই প্রতিবেদক কে জানান দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই বাজারে চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটে নাই , এরকম কোন ঘটনা ঘটলে আমরা অবগত থাকতাম , আরিফুলের অভিযোগ উদ্দেশ্য মূলক ভিত্তিহীন বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা ।চাঁদাবাজির বিষয়ে অনুসন্ধানে এই প্রতিবেদক যায় বাণীবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে , সেখানে গিয়ে চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ এর নিকট চেয়ারম্যানের বিষয়ে জানতে চাইলে সৈয়দ মেহেদী মাসুদ বলেন ১০ দিন যাবত চেয়ারম্যান মহোদয় কার্যালয়ে আসেন না ।এই প্রতিবেদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তার বাড়িতে জান, চেয়ারম্যানের বাড়ি হইতে একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান বাড়িতে নেই শেফালী আক্তার এর মুঠোফোনের এই নাম্বারে ০১৭১৪৮১৬৫৪০একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।এসময় সাক্ষাৎ হয় মামলার বাদি আরিফুল ইসলামের সঙ্গে তিনি জানান নাসির মিয়ার সঙ্গে আমার জায়গা জমি নিয়ে ঝামেলা রয়েছে, সেই সূত্র পাত ধরে নাসির আরিফুলের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে , আরিফুলের নিকট জানতে চাওয়া হয়,চাঁদা চাওয়ার সাক্ষী প্রমান রয়েছে কিনা, আরিফুল ইসলাম সত উত্তর দিতে ব্যর্থ হয়ে আরিফুল ইসলাম বলেন জীবন বাঁচানোর স্বার্থে তিনি মামলা করেছে , আরিফুল ইসলাম ও নাসির মিয়া আপন চাচাতো ভাই বলে জানা যায়।বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ও মামলায় উল্লিখিত সাক্ষীগণ সহ এলাকাবাসী মন্তব্য করে বলেন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটি প্রত্যাহারের দাবি জানান ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST