নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

বিনোদন ডেস্কঃভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, পরিবারের টানাপোড়েন এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের মর্মান্তিক পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’। হৃদয়স্পর্শী এই নাটকটি শিগগিরই ইউটিউবের ইউ টার্ন এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাবে।নাটকটির গল্প ও ভাবনায় রয়েছেন রিপন খান। রচনা ও পরিচালনা করেছেন হৃদয় জাহান। প্রযোজনা করেছেন মো. মাহবুব আলম, আর নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন খান।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিপন খান, আঁখি চৌধুরী, নাওমি, রেবেকা রউফ, লিপু মামা, হাবিব খান, রাজা হাসান, সায়মন তারিক ও মিলনসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন আর ডি রাহুল, প্রধান সহকারী পরিচালক স্বপ্নীল, রূপসজ্জায় জাকির হোসেন এবং প্রোডাকশন ম্যানেজার শাহিন।গল্পে দেখা যাবে, এক ছোট বোন তার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়। আরেকদিকে একজন তরুণী তার বেকার প্রেমিককে ভালোবেসে সমাজ ও পরিবারের চাপের মুখে অসহায় হয়ে পড়ে। দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের বাস্তবতায় দুই নারীর আত্মত্যাগই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।নাটকের এক পর্যায়ে ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দেন তার বাবা। কিন্তু ভাই জোর করে তাকে আবার স্কুলে ফিরিয়ে নেয়। পরে ভাইয়ের কর্মসংস্থানের আশায় গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে নাবালিকা হয়েও রাজি হয় মেয়েটি, শুধুমাত্র ভাইকে অর্থনৈতিকভাবে দাঁড় করানোর আশায়। সেই অর্থ নিয়ে ভাই ঢাকায় পাড়ি জমায় নতুন জীবনের সন্ধানে।অন্যদিকে নায়িকার বেকারত্বের কারণে তার বাবা ধনী পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে দেন। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণায় প্রেমিকা আত্মহত্যার পথ বেছে নেয়। একই সময়ে অনিচ্ছাকৃত বিয়ের ভয় ও অসহায়ত্বে ছোট বোনও বিষপান করে আত্মহত্যা করে।সবকিছু গুছিয়ে গ্রামে ফিরে এসে ভাই আবিষ্কার করে, তার জীবনের সবচেয়ে প্রিয় দুটি মানুষ আর বেঁচে নেই। সেই শোক তাকে মানসিকভাবে ভেঙে দেয়।নির্মাতার ভাষ্য, ‘ভাইবোনের ভালোবাসা’ শুধু একটি পারিবারিক নাটক নয়, এটি এমন এক বার্তা বহন করে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই আবেগ বা তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST