র‍্যাবে - ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

নিজস্ব সংবাদদাতাঃ

মাদক মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাদা ওরফে শাহজাদাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৬ জুন ২০২৬, রাত আনুমানিক ৮:০টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাদক মামলা নং-৪১(৫)১৯, জিআর-৫১৬/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ)/১০(ক) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহজাদা (৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহজাদার পিতার নাম আ. হাকিম। তার স্থায়ী ঠিকানা সাং-চামড়াগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার জানান, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে র‌্যাবের এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১০

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১১

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১২

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৩

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৪

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৫

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৬

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৭

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৮

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৯

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

২০

Design & Developed by BD IT HOST