নিউজ এডিটর
১৯ নভেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহি জর্দা রেসিপি

রুমা আহামেদ- বিয়ে বাড়ি বা অন্যান্য দাওয়াতে সুস্বাদু জর্দা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। জর্দা ছাড়া বিয়ের দাওয়াত কল্পনাই করা যায় না। জর্দা খেতে যেমন সুস্বাদু দেখতেও দারুণ। কখনো আবার মন চায় বাসায় যদি এমন মজাদার জর্দা রান্না করতে পারতাম। কিংবা জর্দার রেসিপিটা জানা থাকলে ঘরোয়া দাওয়াতে অতিথিদের সামনে পরিবেশন করা যেত এই মুখরোচোক মজাদার জর্দা। আর ঘরের তৈরির নিজের হাতে বানানো খাবারের মজাই আরাদা। তাই আজ রইল সহজ উপায়ে মজাদার শাহি জর্দা রেসিপি- উপকরণ- পোলাউ চাল বা বাসমতির চাল- ২৫০ গ্রাম,এলাচ- ৬-৭ টি,দারুচিনি- ৪-৫ টি ,লবঙ্গ- ২-৪ টি,চিনি- ২০০-২৫০ গ্রাম ,আনারস- ৪ ভাগের ১ ভাগ ছোট ছোট টুকরা করে রস, ঘি- ২-৩ চা চামচ,তেল- সিকি কাপ,কিশমিশ- ১ মুঠ,জর্দা রঙ/ পুড কালার- ১-২ চা চামচ,মোরব্বা কুচি – পরিমান,বাদাম কুচি – পরিমান মত,বেবি সুইটস- ১২-১৫ টি সাথে ডালিমের কোয়া উপরে ছিটিয়ে দেওয়া যেতে পারে। রন্ধন প্রণালী- প্রথমে চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখে দিতে হবে। পোলাওর চাল হলে ১৫ মিনিট আর বাসমতি চার হলে ২৫ মিনিট। এতে করে রান্নার পর চাল ভেঙ্গে যাবে না আর লম্বাটে হবে। এরপর পরিমান মত পানি, তেজপাতা, সামান্য লবণ, ১ চা চামচ তেল ও জর্দার রঙ মিশিয়ে পানি ফুটলে চাল গুলো দিয়ে ৫-৮ সিদ্ব করে নিতে হবে। পোলাওয়ের চাল হলে ৫-৬ মিনিট আর বাসমতি চাল হলে ৭-৮ মিনিট সেদ্ধ করতে হবে। এখন চালগুলোকে ছেকে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি প্যানে ঘি গরম করে মিডিয়াম আঁচে আস্ত গরম মশলা গুলো একটু ভাজা ভাজা হলে আনারসের টুকরাগুলো, চিনি এবং পানি দিয়ে একসাথে নাড়তে থাকুন। পানি বলক আসলে সেদ্ধ চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢেকে দিয়ে চুলা মিডিয়াম আঁচ থেকেও কমিয়ে দিয়ে ১০-১৫ রান্না করতে হবে। ১৫ মিনিট পর ১ চা চামচ ঘি দিয়ে হালকা নেড়ে দিন। এবার ১০-১৫ ঢেকে দমে রেখে দিন এবং খেয়াল রাখতে হবে সেদ্ধ ভাতটা যাতে বেশি ফুটে না যায়। এখন জর্দাটা নামিয়ে বাদাম কুচি এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST