শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল শীলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইয়াবা পাচারের সাথে জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানার উলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে জিয়ারুল কবির (৩০) বলে জানা গেছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১০

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১১

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৩

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৪

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৫

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১৬

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৭

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৮

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৯

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

২০

Design & Developed by BD IT HOST