সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আদিলুর রহমান খান নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যেতে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্মকর্তারা ভ্রমণের বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন করেন।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়া এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশত্যাগের আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে বিমানবন্দরে নিয়মিত যাচাই–বাছাই আরও জোরদার করা হয়েছে। দায়িত্বশীল সূত্রের ভাষ্য, যেকোনো ভিআইপি বা সাবেক দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে।

আদিলুর রহমান খান নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার কথা জানালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল সাংবাদিকদের বলেন, “ঘটনা সে রকম কিছু নয়। তিনি ইমিগ্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।”

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের স্বার্থে ও জনআস্থার প্রশ্নে বিমানবন্দরে নিয়মিত তদারকি ও যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াই স্বাভাবিক এবং তা প্রশাসনিক দায়িত্বের অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১০

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১১

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১২

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৪

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৫

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৬

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৭

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৮

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৯

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

২০

Design & Developed by BD IT HOST