নিউজ এডিটর
২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া (২৮) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির চলাচলের সড়কের সামনে পার্কিং করে রাখে। এ নিয়ে তার চাচাতো ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হয়। এ নিয়ে রুমানা এবং সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন সেখান থেকে চলে যায়। দুপুরের পর সে আবারো বাড়ি ফিরে এলে তার চাচাতো ভাবী রুমানা বেগম গালিগালাজ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতন্ডা হয়। এ সময় রুমানা বেগম উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ দায়ীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST