সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ মে ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রি প্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ও তার পরিবার। হামলায় আহত হওয়া ওই সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাটুরিয়ার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল।

এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদের দায়ের করা মামলায় ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, সাটুরিয়া ) আদালতে একটি বন্টন মোকদ্দমা (দেঃ মোঃ ১৫৭/২০০৭) দায়ের করলে গত ০৮ মে ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।

ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার পিতা ও ভাইকে নিয়ে ওই জমিতে পাট বীজ রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ১নং বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় ৩নং বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তার ভাই আনিছ তাকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST