সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের  সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সংসদ সদস্য ছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, নাশকতা, প্রতারণা, দাঙ্গা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী মহানগর পুলিশের কোতোয়ালি থানার হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও দণ্ডবিধির একাধিক মামলা এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার হত্যা মামলা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১০

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১১

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৩

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৪

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৫

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

১৬

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১৭

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১৮

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১৯

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

২০

Design & Developed by BD IT HOST