নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিনিধিঃসৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে রাখা পুরোনো খবরের কাগজ। আর ক্রেতার বিশ্বাস অর্জনে বান্ডিলে রাখা হয় মাত্র ৫০ রিয়ালের তিনটি আসল নোট। এক লাখ টাকার বিনিময়ে বিপুল পরিমাণ সৌদি রিয়াল বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার সময় মানিকগঞ্জে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে চক্রের অপর এক সদস্য। রোববার (১ সেপ্টেম্বর) সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি জুলুস খান পাঠান জানান, রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি। বিছানার চাদর, বালিশের কভার ও মশারি বিক্রির কথা বলে তিনি ইমামের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে দাবি করে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযোগিতা চান। পরে তিনি ইমামের মোবাইল নম্বর নিয়ে চলে যান। সেদিন রাতে জাহাঙ্গীর মোবাইল ফোনে ইমামের সঙ্গে যোগাযোগ করে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি নিজেকে অশিক্ষিত পরিচয় দিয়ে তার কাছে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে দাবি করেন। ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙিয়ে দেওয়ার জন্য ইমামের সহযোগিতা চান তিনি। পরদিন সকালে তাদের কথামতো ইমাম ইসমাইল হোসাইন শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে গেলে জাহাঙ্গীরসহ তিনজনের সঙ্গে তার দেখা হয়। তাদের একজনের হাতে থাকা বাজারের ব্যাগে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে জানানো হয়। ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙাতে সময় লাগবে জানিয়ে প্রতারকরা নগদ এক লাখ টাকার বিনিময়ে রিয়ালগুলো বিক্রির প্রস্তাব দেয়। এতে অনেক লাভ হবে বলেও ইমামকে প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে টাকা নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে বান্ডিলগুলো পরীক্ষা করে ইমামের সন্দেহ হয়। পরে তিনি দেখতে পান, অধিকাংশ বান্ডিলই পুরোনো খবরের কাগজ দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা। প্রতারণার ফাঁদকে বিশ্বাসযোগ্য করতে বান্ডিলের মধ্যে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট রাখা হয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় জাহাঙ্গীর শেখ পালিয়ে যান। আটকরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। পুলিশ জানায়, এনামুল শেখের কাছ থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো খবরের কাগজের তৈরি বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি সৌদি নোট পাওয়া যায়। এ ঘটনায় ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানায় প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান জানান, পলাতক জাহাঙ্গীর শেখসহ প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST