admin
১৪ জানুয়ারী ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠান

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২-০১-২০২৩ তারিখ হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে পৌর এলাকার জয়িতা চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। হালুয়াঘাট থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা শতাধিক গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মহোদয় কম্বল বিতরণ করেন যা উপস্থিত চৌকিদারদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়। কম্বল বিতরণের সময় তাদের অভিব্যক্তিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাবশতঃ ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছিল যা হালুয়াঘাট থানা এলাকার নিরাপত্তা রক্ষায় তাদেরকে আরও তৎপরতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশ সুপার মহোদয় জেলার অন্যান্য থানাগুলোতেও পর্যায়ক্রমে এই কম্বল বিররণ কার্যক্রম পরিচালনা করার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব দীপক চন্দ্র মজুমদার, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল; হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সায়েম; উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা হাসান; উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শাখাওয়াত হোসেন ফকির; উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব আবদুর রশিদসহ ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, মিডিয়াকর্মীও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য লোকজন। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ জনগণ বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার ব্যাপারে একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১০

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১১

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১২

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১৩

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১৪

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৫

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৬

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৮

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

২০

Design & Developed by BD IT HOST