১৪৩৩ বাংলা নববর্ষের প্রতিপাদ্য- নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুদ্ধার  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ মার্চ ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪৩৩ বাংলা নববর্ষের প্রতিপাদ্য- নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুদ্ধার 

অনলাইন ডেস্কঃ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে
আয়োজিত এক সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায়। সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে,সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের  বাংলা নববর্ষের প্রতিবাদ্য— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে সভায়। এগুলো হলো—

ক। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

খ। ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।

গ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

ঘ। বাংলাদেশের রাজধানী শহর ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কে সম্পৃক্ত করা হবে।

সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে সভায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী ছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মোট ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন অন্যান্য জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের চলমান জ্বালানি সংকটময় মুহূর্তে ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসছে

ইউএনও’র বিরুদ্ধে আটককৃত পেট্রোল গায়েবের অভিযোগ

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে 

ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ভোলা দৌলতখানে ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন 

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরে তরুণদের ভূমিকা রাখতে হবে- চসিক মেয়র

১৪৩৩ বাংলা নববর্ষের প্রতিপাদ্য- নববর্ষের ঐক্যতান,গণতন্ত্রের পুনরুদ্ধার 

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল,দুর্ঘটনা কমেছে – সড়কমন্ত্রী

ভোলা দৌলতখানে জোর করে জমি দখলের চেষ্টা,বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বাসহ আহত-২

যাদুকাটা নদীর পাড় ধসে নিহত লিয়াকত আলী

১০

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

১১

জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু

১২

সাফ ফুটবলে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

১৩

ময়মনসিংহ জেলার বিভিন্ন পাম্পে তেল নেই,খোলা বাজারে বিক্রি হচ্ছে ২০০/৩০০ টাকা লিটার 

১৪

১৫

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক জন আটক

১৬

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

১৭

বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ

১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

১৯

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

২০

Design & Developed by BD IT HOST