নিউজ এডিটর
৯ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃসিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে।সে সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গত ৮ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে শাহপরাণ থানাধীন পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে এই সাফল্য পায় পুলিশ।​পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) এস এম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চেকপোস্টে ‘ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬’ নম্বরের একটি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে কাভার্ডভ্যানের ভেতর থেকে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় ‘শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।​এ ঘটনায় জড়িত থাকায় জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া (খলা) গ্রামের শমছুর উদ্দিন ও রাবেয়া বেগম দম্পতির ছেলে বুরহান আহমদকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়ি ও কাভার্ডভ্যান জব্দের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) ধারায় একটি মামলা (মামলা নং-১২, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST