অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

 

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. শহিদুল আলমের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (৮২)-কে অজ্ঞান করে হত্যা এবং স্বর্ণালংকার লুটের বহুল আলোচিত ঘটনার রহস্য উদঘাটন করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হাসিনা বেগম এবং লুট করা স্বর্ণালংকার কেনার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুন দুপুরে নওগাঁ শহরের চুড়িপট্টি এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক নারী কৌশলে ফাতেমা খাতুনকে রিকশায় তুলে জুসের সঙ্গে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে। এরপর তার পরনে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় ফাতেমা খাতুনকে প্রথমে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তকারী দল শহরের ৮০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাটা বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে।

দীর্ঘ তদন্ত শেষে জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ জুলাই নওহাটা এলাকা থেকে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ড ও লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন হাসিনা বেগম বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে অধ্যাপক শহিদুল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে পরিচিত হন। পরে ওষুধ কেনার অজুহাতে চুড়িপট্টি এলাকায় নিয়ে যান। এ সময় অধ্যাপক শহিদুল আলম মিষ্টি কিনতে অন্যদিকে গেলে হাসিনা কৌশলে ফাতেমা খাতুনকে রিকশায় তুলে নেয়। তার সঙ্গে আড়াই থেকে তিন বছর বয়সী একটি শিশু ছিল, যাকে সে অপরাধ সংঘটনের সময় আড়াল হিসেবে ব্যবহার করত। রিকশায় জুসের সঙ্গে ৬ থেকে ৭টি ঘুমের ওষুধ মিশিয়ে পান করানোর পর ফাতেমা খাতুন অজ্ঞান হয়ে পড়লে তার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে শহরের ময়লাপট্টি এলাকার নদীর পাড়ে একটি বেঞ্চে ফেলে রেখে যায়।

তদন্তে আরও জানা যায়, লুট করা স্বর্ণালংকার নওগাঁ শহরের জোয়ারদার জুয়েলার্সের স্বর্ণ ব্যবসায়ী ইমরানের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেন হাসিনা বেগম। পরে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করলে তিনি ওই স্বর্ণালংকার হাসিনার কাছ থেকে কেনার বিষয়টি স্বীকার করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, হাসিনা বেগম একই কৌশলে নওগাঁ শহর ও আশপাশের এলাকায় একাধিক নারীর কাছ থেকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও অর্থ লুট করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ শহরে অজ্ঞান পার্টিসহ সব ধরনের অপরাধ কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST