নিউজ এডিটর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলায় লাগবে না স্টল ভাড়া

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবারের মেলায় কোনো স্টল ভাড়া দিতে হবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান তিনি। নিতাই রায় চৌধুরী বলেন, বই প্রকাশ ও বিপণনে প্রকাশকদের উৎসাহিত করতে এবং সামগ্রিকভাবে বইমেলার পরিসর আরও বিস্তৃত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ছোট ও নতুন প্রকাশকরাও সহজে মেলায় অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় উপস্থিত প্রকাশকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্টল ভাড়া না থাকলে তাদের আর্থিক চাপ কমবে এবং আরও বেশি বই প্রকাশের সুযোগ তৈরি হবে। প্রতিবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মেলার আয়োজন করা হবে। মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে স্টল ও প্যাভিলিয়ন। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা, প্রবেশব্যবস্থা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। মেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠান থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST